প্রিন্ট এর তারিখঃ Jul 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 13, 2026 ইং
বাঁশখালীতে এসএসসি ২০১৬ ব্যাচের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত পূর্ব বাঁশখালী, ইলশা ও মাইজপাড়া এলাকায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচ।
সম্প্রতি ব্যাচটির উদ্যোগে দুর্গত এলাকার প্রায় ২০০ পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়। দুর্গম এলাকায় গিয়ে স্বেচ্ছাসেবকরা নিজ হাতে ত্রাণ পৌঁছে দেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও পরিচালনায় উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন সাইফ, মো. মামুনুর রশিদ, মহিউদ্দিন রুবেল, মো. আনিচ, মো. হানিফ, মো. ওসমান, শারমত আলী শিকদার, মো. লোকমান, রবিউল ইসলাম, শাহাদাত হোসেন, অনুপম রুদ্র, মো. নিজাম, মো. আলফাজসহ এসএসসি ২০১৬ ব্যাচের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট